হুফফাজ প্রশিক্ষক হাফেজ মাওলানা লোকমান আল মাহমুদ সাহেবের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হোন প্রতি শুক্রবার রাত ৯:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত

কুরআন কানন পরিচিতি

বিশুদ্ধ উচ্চারণে কুরআন শেখা প্রত্যেক মুসলমানের উপর ফরয’ এই মৌলিক বিষয়টিকে সামনে রেখে ১৪৪২ হিজরী মোতাবেক ২০২১ সালের মাঝামাঝি সময়ে শুরু হয় এর পথচলা। সময়ের প্রয়োজন বিবেচনা করে এর কার্যক্রমের প্রধান কর্মসূচি রাখা হয় অনলাইনভিত্তিক।

কুরআন কাননে সর্বস্তরের মুসলমান -যারা কুরআন শিখার সুযোগ হয়নি অথবা দ্বীনি প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নেই তাদের জন্য রয়েছে বিশেষ আয়োজন। সাথে সাথে ওলামা, তলাবা, হুফফাজে কেরামসহ সংশ্লিষ্টদের জন্য কুরআনিক নানা কর্মসূচি।

কুরআনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা, কুরআন-সুন্নাহর জ্ঞান সমাজের সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়াই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। জীবনের ব্যস্ততায় যারা দ্বীনি প্রতিষ্ঠানে আসার সুযোগ নেই; ঘরে বসে নারী-পুরুষ সবার জন্য রয়েছে কুরআন শিক্ষা, কুরআন শুদ্ধকরণ, কুরআন হিফজ, কুরআনের তরজমা-তাফসিরসহ দৈনন্দিন জীবনের মাসআলা-মাসায়েল শিক্ষার নানা উদ্যোগ।

আলহামদুলিল্লাহ, অতি অল্প সময়ের মধ্যে কুরআন কানন ইনস্টিটিউট বাংলাদেশ ওলামায়ে কেরাম, শিক্ষিত সমাজ ও সুধীজনদের আস্থা অর্জন করেছে। আর এর ব্যপ্তিও ছড়িয়ে পড়ছে দেশ ও দেশের বাহিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধারা অব্যাহত রাখুন। বিশ্বময় কুরআনের দ্যুতি ছড়িয়ে দিন। আমীন।