হুফফাজ প্রশিক্ষক হাফেজ মাওলানা লোকমান আল মাহমুদ সাহেবের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হোন প্রতি শুক্রবার রাত ৯:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত
5.00
(6 Ratings)

মাশকে কুরআন প্রশিক্ষণ

Categories: Quran
Wishlist Share

About Course

মাশকে কুরআন প্রশিক্ষণ
[পুরুষ-মহিলা পৃথক ব্যাচ]

কুরআন কানন ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত ২ মাসব্যাপী অনলাইন মাশকে কুরআন প্রশিক্ষণ —যেখানে আপনি শিখতে পারবেন মাখরাজ, সিফাত, হরফের মাশক ও শুদ্ধ তিলাওয়াত ইনশাআল্লাহ

📘 কোর্সে যা থাকছে
❐ ব্যাখ্যাসহ মাখরাজ
❐ দাঁতের নাম ও ব্যবহারিক প্রয়োগ
❐ সহজভাবে সিফাত পরিচিতি
❐ মাদ্দ, গুন্নাহ, ইদগামসহ পূর্ণ তাজবিদ
❐ হুরুফে হিজা মাশক (প্র্যাকটিক্যাল)
❐ হদর তিলাওয়াত মাশক

🗓️ কোর্সের সময়সূচি
📅 মেয়াদ: ২ মাস
📚 ক্লাস: সপ্তাহে ৩ দিন
🗓️ বার: রবি, মঙ্গল ও বৃহস্পতি
⏰ সময়: সন্ধ্যা ৭:৩০ – ৯:০০
👥 প্রতি ব্যাচে: সর্বোচ্চ ১২ জন

🎓 প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদপত্র প্রদান করা হবে ইনশাআল্লাহ্
কোর্সটি নিজে করুন। অন্যকে করতে উৎসাহিত করুন।

প্রশিক্ষক: হাফেজ মাওলানা কারী লোকমান আল মাহমুদ
চেয়ারম্যান: কুরআন কানন ইনস্টিটিউট বাংলাদেশ
প্রশিক্ষক: শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশ

Show More

Course Content

মাখরাজ

  • সুরে সুরে মাখরাজ
    09:18
  • দাঁতের নাম
    05:12

সিফাত

হরফের মাশক

কিছু সূরা মাশক

মডিউল-১

Student Ratings & Reviews

5.0
Total 6 Ratings
5
6 Ratings
4
0 Rating
3
0 Rating
2
0 Rating
1
0 Rating
HJ
4 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ, এই হুফফাজ মুয়াল্লিমা কোর্সে যুক্ত হওয়া আমার জন্য অত্যন্ত উপকারী ও বরকতময় একটি সিদ্ধান্ত। এই কোর্সের মাধ্যমে আমি শুধু কুরআন তিলাওয়াতের তাজবীদ শিখিনি, বরং কীভাবে ছোট-বড় যেকোনো বয়সের মানুষকে সহজ, সুন্দর ও আকর্ষণীয়ভাবে কুরআন শেখানো যায় তার কার্যকর পদ্ধতিগুলো খুব সুন্দরভাবে জানতে পেরেছি।

বিশেষভাবে কোর্সটির শিক্ষাদান পদ্ধতি আমাকে মুগ্ধ করেছে। প্রতিটি বিষয় এতটা সহজভাবে উপস্থাপন করা হয়েছে যে, শেখা যেমন আনন্দদায়ক হয়েছে, তেমনি আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। আগে যেখানে মনে হতো অন্যদেরকে তাজবীদ শেখানো কঠিন, এখন সেখানে অনেক সহজ ও সুন্দরভাবে শেখানোর মানসিকতা ও দক্ষতা তৈরি হয়েছে।

উস্তাদ/উস্তাদাদের আন্তরিকতা, ধৈর্য ও যত্নশীল গাইডলাইন সত্যিই প্রশংসার দাবিদার। তারা প্রতিটি শিক্ষার্থীকে গুরুত্ব দিয়ে বুঝিয়ে দেন, যা শেখার পথকে আরও সহজ করে তোলে।

যারা কুরআনকে সহীহভাবে শিখতে চান এবং অন্যদের মাঝেও কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে চান তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি চমৎকার প্ল্যাটফর্ম।

আল্লাহ তাআলা এই কোর্সের সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের সবাইকে কুরআনের খেদমতে কবুল করুন। আমীন।
SJ
4 months ago
আলহামদুলিল্লাহ, এই কোরআন কোর্সটি আমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় অভিজ্ঞতা। এই কোর্সের মাধ্যমে আমি শুধু কোরআন পড়া ই শিখিনি, বরং কোরআনের সাথে আমার সম্পর্ক আরও গভীর হয়েছে।

লোকমান আল মাহমুদ (হাফিঃ) এর আন্তরিকতা, ভালোবাসা এবং ধৈর্যের সাথে শেখানোর পদ্ধতি আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এবং প্রতিজ্ঞাবদ্ধ সময়কে উপেক্ষা করে আমানতদারিতার সাথে আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সময় দেয়াকে প্রাধান্য দিয়েছেন। প্রতিটি ক্লাসে আমি নতুন কিছু শিখেছি এবং নিজের ভুলগুলো সংশোধন করার সুযোগ পেয়েছি, যা আমার জন্য অনেক বড় নিয়ামাত।

এই কোর্সটি আমাকে কোরআন তিলাওয়াতের সৌন্দর্য অনুভব করতে শিখিয়েছে এবং আমার অন্তরে কোরআনের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি করেছে। আমি আন্তরিকভাবে এই কোর্সটি সবাই কে করার জন্য অনুরোধ করছি।

আল্লাহ্‌ এই কোর্সের সাথে সংশ্লিষ্ট সকল উস্তাদ বৃন্দকে বিশেষ করে লোকমান আল মাহমুদ (হাফিঃ) কে উত্তম প্রতিদান দান করুন এবং তার ইলমে বারাকাহ দান করুন এবং তাকে ইলমে লাদুনি দান করুন। আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত জীবন যাপন করার তাওফিক দিন। আমিন।
SA
4 months ago
ভয়কে জয় করে মানসম্পন্ন, শুদ্ধ তিলাওয়াত শিখার এক অনন্য যাত্রা!

"আলহামদুলিল্লাহ, 'কুরআন কানন' অনলাইন কোর্সে যুক্ত হওয়াটা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। কোর্সটি করার আগে কোরআন মশক্ব (অনুশীলন) করতে মনের ভেতর এক ধরণের ভয় ও জড়তা কাজ করত। কিন্তু এই কোর্সের সাজানো কারিকুলাম এবং শিক্ষকদের আন্তরিকতা সেই ভয়কে পুরোপুরি দূর করে দিয়েছে। বিশেষ করে সিফাত এবং মাখরাজগুলো এত সহজভাবে শেখানো হয়েছে যে, এখন তিলাওয়াতের সময় এক অন্যরকম আত্মবিশ্বাস ও প্রশান্তি অনুভব করি। এতো সহজভাবে আত্মস্থ করতে পেরেছি আগে যেটা অসম্ভব মনে হতো। যাদের মশক্ব করাতে ভয় বা জড়তা কাজ করে, তাদের জন্য এই কোর্স টি একটি মাইলফলক। যারা শুদ্ধভাবে আল্লাহর কালাম শিখতে চান, নিজেদের তিলাওয়াত মানসম্পন্ন করতে চান, তাদের জন্য 'কুরআন কানন' নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি । শুকরিয়া প্রিয় উস্তাদ (লোকমান মাহমুদ হাফি:)কে। শুকরিয়া প্রিয় 'কুরআন কানন' টিমকে!"
MN
4 months ago
আসসালামু আলাইকুম
আল্লাহর অশেষ রহমতে এই পবিত্র রমজান মাসে আমাদের কোরআন শিক্ষা করার জন্য এরকম একটি সুযোগ করে দিয়েছেন তার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই। আর তার সাথে শুকরিয়া জানাই কোরআন কানন ইনস্টিটিউট এর ওস্তাদজিদের । এই অনলাইন শিক্ষা ক্লাসটি সত্যি খুব উপকারী। ওস্তাদজিরা খুব সহজ ভাষায় পড়াগুলো বুঝিয়ে দেন। তাই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারি। ওস্তাদ জি খুব ধৈর্যের সাথে প্রতিটি বিষয় বুঝিয়ে দেন। ক্লাসের পরিবেশ ও খুব ভালো এবং অনুশীলনের সুযোগ থাকে। ঘরে বসে অনলাইনে এত সুন্দরভাবে কোরআন শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে আমি খুব সন্তুষ্ট। যারা ঘরে বসে ভালোভাবে এবং সহজে কোরআন শিক্ষা গ্রহণ করতে চায় তারা এই কোর্সটি করে খুবই উপকৃত হবে।এই অনলাইন কোরআন শিক্ষা কোর্সটি সত্যি খুব প্রশংসার যোগ্য। এই অনলাইন কোর্সটিতে যুক্ত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।
LL
4 months ago
আসসালামু আলাইকুম। প্রথমেই আমি মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি।যিনি আমাকে কুরআনের ইলম অর্জনের তৌফিক দিয়েছেন। আর দ্বিতীয়ত আমি আমার ওস্তাদবৃন্দের প্রতি কৃতজ্ঞ। তারা অনলাইনে যেইভাবে কুরআনকে ছড়িয়ে দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এই অবিশ্বাসের যুগে এসেও কুরআন কানন ইনস্টিটিউট গৌরবের সাথে এগিয়ে চলেছে।আল্লাহ তায়ালা আমার ওস্তাদবৃন্দের মেহনত ও তাদেরকে কবুল করুক।আমিন

(আমি কখনো অনলাইন রিভিউ দেই না কিন্তু আমার মনে হলো এইখান থেকে আমি যেমন উপকৃত হয়েছি তেমনি আমার মতো অনেক ভাই বোন আছেন যারা একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজছেন। তাদের জন্যই মূলত আমার এই অভিজ্ঞতা শেয়ার করা)
lukman.350
4 months ago
অনলাইন হুফফাজ মুয়াল্লিম ও মুয়াল্লিমা প্রশিক্ষণ

Want to receive push notifications for all major on-site activities?