হুফফাজ প্রশিক্ষক হাফেজ মাওলানা লোকমান আল মাহমুদ সাহেবের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হোন প্রতি শুক্রবার রাত ৯:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত
Sale!

ইযহুমা ফিলগার

Price range: 99৳  through 149৳ 

  • লেখক: লোকমান আল মাহমুদ
  • প্রকাশনী: কাতিব প্রকাশনী
  • মোট পৃষ্ঠা: 50
  • ভাষা: Arabic
  • SKU: N/A Category:
    আমাদের নবী- শ্রেষ্ঠ নবী, সেরা নবী, প্রিয় নবী। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কিয়ামতের দিন অন্যান্য নবীদের নবুওয়াতের দায়িত্ব আদায়ের ব্যাপারে সাক্ষী হব। কতো মর্যাদা আমাদের, কতো শ্রেষ্ঠ আমরা।
    আমাদের নবীকে নিয়ে সব ভাষায়ই রচিত হয়েছে কতো শত কিতাব। ছোট বড় অনেক কিতাব।
    আমরা বাঙালী। আমাদের ভাষা বাংলা। আমরা বাংলা ভাষায় কথা বলি, বই লিখি। আরবি আমাদের ভাষা নয়, আরবের ভাষা, আমাদের নবীর ভাষা, কুরআনের ভাষা, জান্নাতের ভাষা। আমরা আরবিকে ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি।
    আমরা বাঙালীরা বই লিখলে বাংলা ভাষায় লিখে থাকি। কেউ যদি আরবি ভাষায় লিখে, সে অবশ্যই সাধুবাদ পাওয়ার উপযুক্ত। তাকে ধন্যবাদ জানানো দরকার।
    ইতোপূর্বে বাঙালী হয়েও আরবি ভাষায় কিতাব লিখেছেন- জামিয়া রাহমানীয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতী হিফজুর রহমান, জামিয়া শারইয়্যাহ মালিবাগের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসিম আরাফাত ও মাওলানা মীযান হারুন Mizan Harun ভাই। তাঁদের সাথে যুক্ত হয়েছে ছোট ভাই লোকমান আল মাহমুদ। সে লিখেছে রাসুলের ছোট্ট জীবনী। নাম দিয়েছে- "ইযহুমা ফিলগার" তাঁরা যখন গুহায়।
    ছোট্ট এ বইটিকে ছোট ছোট ১০টি শিরোনামে সাজানো হয়েছে। বইটিতে আলোচনা করা হয়েছে- ইসলাম আগমনের পূর্বে মানুষের অবস্থা, রাসুল প্রেরণের উদ্দেশ্য, ইসলামের আহ্বান, রাসুলের উত্তম ব্যবহার, কষ্ট সহ্য, দীনের পথে অটলতা, সাহাবীদের হাবশা ও মদীনায় হিজরত, রাসুল হত্যার ষড়যন্ত্র, হিজরতের নির্দেশ। আরো আলোচনা করা হয়েছে- রাসুল ও আবু বকরের হিজরত, গুহায় অবস্থান, কুবায় মসজিদ নির্মাণসহ আরো কিছু বিষয়ে।
    বইটির শিরোনামগুলো হলো-
    ১. ইসলামপূর্ব পৃথিবী
    ২. রাসুল প্রেরণ
    ৩. ইসলামের আহ্বান এবং কষ্ট সহ্য
    ৪. মুসলমানদের মদীনায় হিজরত
    ৫. রাসুলের হিজরত
    ৬. মদীনার পথে
    ৭. তাঁরা যখন গুহায়
    ৮. ভয় পেয়ো না : প্রভু আমাদের সাথেই আছেন
    ৯. ইসলামে প্রথম মসজিদ
    ১০. মদীনার কাছাকাছি : অতঃপর সংবর্ধনা
    ছোট্ট এ বইটির চমৎকার প্রচ্ছদ করে দিয়েছেন- মাওলানা ইবাদ বিন সিদ্দিক Ebad Bin Siddik। ভূমিকা লিখে দিয়েছেন, জামিয়া ইসলামিয়া মাসুমপুর সিলেটের উস্তাদ মাওলানা আবদুল কাদির মাসুম Abdul Kadir Masum। প্রকাশনায় সহযোগিতা করেছেন- মাওলানা মিজানুর রহমান মুরতাকি। বইটি উৎসর্গ করা হয়েছে- লেখকের মা-বাবা, তার ভাই আবদুল্লাহ ও তার উস্তাদ মুফতী শরীফুল ইসলামকে।

    Additional information

    Format

    Hardcopy, PDF Ebook

    Reviews

    There are no reviews yet.

    Only logged in customers who have purchased this product may leave a review.