Quran Kanon Institute Bangladesh
বাং/EN
লগইন
হোম›রিফান্ড নীতি

রিফান্ড ও বাতিলকরণ নীতি

কোর্স ও শিক্ষা সেবা বাতিল, ফি রিফান্ড আবেদনের নিয়মাবলী ও প্রক্রিয়া।

রিফান্ড ও বাতিলকরণ নীতি (Refund Policy)

কুরআন কানন ইনস্টিটিউট বাংলাদেশ শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের কুরআন শিক্ষা প্রদান করতে আন্তরিকভাবে কাজ করে। কোর্সে ভর্তির পর কোনো কারণে রিফান্ড প্রয়োজন হলে নিম্নোক্ত নীতিমালা অনুসরণ করা হবে।


১. কোর্স রিফান্ড নীতিমালা

  • কোর্সে ভর্তির পর যদি কোনো শিক্ষার্থী কোর্স কন্টেন্ট শুরু না করেন এবং কোনো ক্লাস না করে থাকেন, তবে ভর্তির ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
  • রিফান্ডের উপযুক্ত কারণ উল্লেখ করে আমাদের হেল্পলাইন বা ইমেইলে লিখিত আবেদন করতে হবে।

২. যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়

  • কোর্সের ২০% বা তার বেশি ভিডিও লেকচার দেখা সম্পন্ন হলে রিফান্ড প্রযোজ্য হবে না।
  • লাইভ ব্যাচের ক্ষেত্রে ক্লাস শুরু হওয়ার পর রিফান্ড অনুরোধ গ্রহণযোগ্য নয়।
  • ই-লাইব্রেরির বই বা ডিজিটাল পিডিএফ কেনার পর তা সাথে সাথেই ডিজিটাল অ্যাক্সেস পেয়ে যাওয়ায় কোনো অবস্থাতেই রিফান্ড প্রযোজ্য হবে না।
  • কোনো ডিসকাউন্ট বা বিশেষ অফার/কুপন কোডে কেনা কোর্সে রিফান্ড প্রযোজ্য নয়।

৩. রিফান্ড প্রসেসিং ও সময়সীমা

  • রিফান্ড অনুমোদন হওয়ার পর ৫ থেকে ৭ কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীর মূল পেমেন্ট মাধ্যমে (বিকাশ/নগদ/কার্ড) টাকা ফেরত প্রদান করা হবে।
  • পেমেন্ট গেটওয়ে বা ব্যাংকিং ট্রানজেকশন চার্জ (যদি থাকে) কর্তন সাপেক্ষে অবশিষ্ট অর্থ রিফান্ড করা হবে।

রিফান্ড আবেদনের জন্য যোগাযোগ:

  • ইমেইল: support@qurankanon.com / info@qurankanon.com
  • মোবাইল: +880 1767 911 188
Quran Kanon Institute Bangladesh
কুরআন কানুনে সর্বস্তরের মুসলমান -যাদের কুরআন শিখার সুযোগ হয়নি অথবা দ্বীনি প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নেই তাদের জন্য একটি বিশ্বস্ত প্লাটফর্ম।
Get it on Google Play
দ্রুত লিংক
আইনি তথ্য
যোগাযোগ
উত্তরা, ঢাকা, বাংলাদেশ
© ২০২৬ কুরআন কানন - সর্বস্বত্ব সংরক্ষিত।